সিনহা হত্যা মামলার ইতিবাচক অগ্রগতি হয়েছে: র‍্যাব মহাপরিচালক

কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে মেজর অবসরপ্রাপ্ত সিনহা হত্যা মামলার ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর রমনা কালীমন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র‌্যাবপ্রধান এ কথা বলেন। এসময় তিনি জানান, যত দ্রুত সম্ভব মামলার চার্জশিট দেয়া হবে।

মামলা দ্রুত নিষ্পত্তি হবে জানিয়ে র‍্যাব মহাপরিচালক, ‘সিনহা হত্যার তদন্তের অগ্রগতি আছে। ইতিবাচক অগ্রগতি আছে। আমরা হয়তোবা শিগগিরই এটার একটা নিষ্পত্তি করতে পারব। আমরা আশা করছি, যত তাড়াতাড়ি সম্ভব এই মামলার নিষ্পত্তি করা হবে।’

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর