ঢাকা-১৮ আসনে নৌকার কান্ডারী হয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন আলহাজ্ব হাবিব হাসান। আজ শুক্রবার উত্তরখান হযরত শাহ্ কবির মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেছেন তিনি।
ঢাকা-১৮ উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান, উত্তরখানে মসজিদে জুম্মার নামাজ আদায় করে, শাহ্ কবির মাজার জিয়ারতে করেন। জিয়ারত শেষে সেখান থেকে নৌকা প্রতীকে ভোট ও সকলের দোয়া চান তিনি।
এ সময় দলীয় নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং নৌকা প্রতীকে ভোট চান। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারন সম্পাদক এমএ মান্নান কচি সহ মহানগর আওয়ামী লীগের নেত্রীবৃন্দ এবং ঢাকা-১৮ আসনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দোয়া ও ভোট প্রার্থনা করেন। আওয়ামী লীগ মনোনীত নৌকার কান্ডারী আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসানকে বিপুল ভোটে বিজয়ী করতে সবাইকে নিয়ে নির্বাচনের দিন কেন্দ্রে এসে ভোটারদের ভোট প্রদানে উজ্জীবিত করার লক্ষ্যে দলীয় নেতা-কর্মী এবং এলাকাসীর প্রতি আহ্বান জানান দলীয় নেতারা।
তৃণমূল থেকে উঠে আসা আলহাজ্ব হাবিব হাসান জন্য শুভ কামনা জানিয়ে রোদ-বৃষ্টি খরতাপ কোনো কিছুই যেন তাকে বাধাগ্রস্থ করতে না পারে ১৮-আসনের জনগনের এটাই প্রত্যাশা।
উল্লেখ্য, এ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুর পর এই আসনে উপ-নির্বাচনের দিন ঘোঘণা করা হয় আগামী ১২ নভেম্বর। সেই মর্মে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে আলহাজ্ব হাবিব হাসানের রাজনৈতিক পথচলা।
বার্তা বাজার / ডি.এস