ছিনতাইকারীকে হত্যা করল জনতা

গাজীপুরে জনতার পিটুনিতে এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ (শুক্রবার) দুপুরে তার মৃত্যু হয়। এর আগে গতরাতে (বৃহস্পতিবার) মোউচাক-হাতিমারা সড়কের লোহাকৈরের গলাকাটা ব্রিজ এলাকায় বৃষ্টির কারণে সড়কে সৃষ্ট গর্তে আটকে যাওয়া গাড়িতে ছিনতাইকালে তাকে আটক করে পরিবহন শ্রমিকরা গণপিটুনি দেয়।

এ বিষয়ে কাশিমপুর থানার ওসি মাহবুবে খুদা জানান, বৃষ্টির কারণে বৃহস্পতিবার দিবাগত রাতে ওই সড়কে চলাচলের সময় মালবোঝাই ট্রাকসহ কয়েকটি গাড়ি ওই গর্তে আটপকে যায়। রাত দেড়টার দিকে চার-পাঁচজন ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে য় দেখিয়ে গাড়ির চালক, হেলপারসহ আরোহীদের কাছ থেকে টাকা ও মোবাইলসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নেয়। তারা পালিয়ে যাওয়ার সময় পরিবহন শ্রমিকরা এক ছিনতাইকারীকে একটি দাসহ আটক করে। পরে উত্তেজিত পরিবহন শ্রমিক ও স্থানীয়রা তাঁকে পিটুনি দেয়।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষু অবস্থায় ওই যুবককে উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি দা জব্দ করা হয়। পুলিশ আহত ব্যক্তিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। নিহতের পরিচয় পাওয়া যায়নি।

তবে পরিবহন শ্রমিকরা জানিয়েছেন, ঘটনাস্থলে আটক ব্যক্তিনিজের নাম লিটন মিয়া এবং গ্রামের বাড়ি জয়পুরহাটের সদর উপজেলার কুলুপাড়া এলাকার সুগার মিলের সামনে বলে জানিয়েছেন। তিনি গাজীপুরের বোর্ডবাজার বড়বাড়ী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর