চোরাই গরুসহ ব্রাহ্মণবাড়িয়ায় দুই চোর গ্রেফতার, প্রাইভেটকার জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুইটি চোরাই গরুসহ দুই গরু চোরকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। এ সময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

বৃহস্পতিবার রাতে আশুগঞ্জ উপজেলার লামাবায়েক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ শফিকুল (৩২) ও মেহেদী হাসান মুন্না (২৩)। তারা ব্রাহ্মণবাড়িয়ার জেলার বাসিন্দা।

শুক্রবার বিকেলে র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে র‌্যাব সদস্যরা বৃহস্পতিবার রাতে লামাবায়েক এলাকায় অভিযান চালিয়ে দুইটি চোরাই গরুসহ তাদেরকে গ্রেফতার করে। এ সময় চোরাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতাকৃতরা জানিয়েছে গরু দুটি তারা নরসিংদী জেলার ঘোড়াশাল এলাকা থেকে চুরি করেছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর