সেই ঢাবি ছাত্রী ঢামেকে ভর্তি থেকেও বলছেন ‘অনশনেই আছি’

ধর্ষণ মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেই ছাত্রী রাজু ভাস্কর্যে অনশন করে আসছিলেন। গত ৮ অক্টোবর থেকে সেখানে অনশন করে আসা সেই ঢাবি ছাত্রীকে পাওয়া যায়নি তার অবস্থানের জায়গায়।

আজ (শুক্রবার) দুপুরে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে দেখা যায় সেখানে এক মাঝ বয়সী নারী ফুল বিক্রেতা ও শিশু বসে মালা গাঁথছেন। তাদের সাথে আলাপ করে জানা গেল সকাল থেকেই তারা এখানে আছেন। কাউকে দেখতে পাননি।

তবে ধর্ষণের বিচার না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার হুমকি দেওয়া সেই ঢাবি ছাত্রী এখন কোথায় আছে? এমনকি সেখানে নেই তাকে সমর্থন জানানো অন্যরাও। এমন প্রশ্ন থেকে শুরু হয় অনুসন্ধান।

আজ (শুক্রবার) বিকালে অনশনকারী সেই ছাত্রীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আজ অনশনের ১৬তম দিন। আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুরাতন বিল্ডিংয়ের তিন তলায় কেবিনে চিকিৎসাধীন।আমি এখনও অনশনে আছি। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছি

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর