মায়ের সাথে অভিমান করে কলেজছাত্রীর আত্মহত্যা

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৩ অক্টোবর) এঘটনা ঘটে। মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে ওই ছাত্রী বলে জানিয়েছেন গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার।

তিনি বলেন, উপজেলার বাগদা ইউনিয়নের আস্কর গ্রামের কার্তিক বৈষ্ণবের মেয়ে ও বাগধা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী কৃষ্ণা বৈষ্ণব (১৮) দুপুরে নিজ ঘরের আড়ার সাথে ফাঁস দেয়। পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক ফয়সাল ফাহাদ চৌধুরী কৃষ্ণাকে মৃত ঘোষণা করেন।

আব্দুর রব হাওলাদার বলেন, থানায় প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট এলে বলা যাবে আসলে ওই ছাত্রী আত্মহত্যা করেছে নাকি খুনের শিকার হয়েছেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর