রাজধানীর তেজগাঁও থানার নাখালপাড়া এলাকা থেকে প্রতারণার অভিযোগে চক্রের প্রধান অলি উল্লাহ নামে এক প্রতারকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে র্যাব-২ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে গোপন সংবাদে অভিযান চালিয়ে নাখালপাড়া এলাকা থেকে অলি উল্লাহ নামে এক প্রতারককে গ্রেপ্তার করা হয়। সে সময় অলি উল্লার কাছ থেকে দুটি মোবাইল ও আইডি উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তারা জানান, নিজেকে বিভিন্ন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে অলি উল্লাহ প্রতারণা করে আসছিল। প্রতারক চক্রটির বিভিন্ন সদস্যকে গোয়েন্দা নজরদারির ভিত্তিতে আটক অলি উল্লার সম্পৃক্ততা বেরিয়ে আসে। অলি উল্লাহ প্রতারনা চক্রের প্রধান। তারপরই মূলত অলি উল্লাহকে গ্রেপ্তার করা হয়।
র্যাব কর্মকর্তারা আরও জানান, সম্প্রতি এই প্রতারক চক্রটি একটি মাল্টিন্যাশনাল কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের ফেসবুক আইডি খুলে প্রতারণা করে আসছিল। ওই ফেসবুক আইডিতে চক্রটি চাকরিতে নিয়োগ দেওয়ার কথা বলে প্রচার চালায়। এর প্রধান উদ্দেশ্য ছিল বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়া সাধারণ মানুষের কাছ থেকে। অলি উল্লাহকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
বার্তা বাজার/কে.কে