ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেনের নির্বাচনী গণসংযোগে ধাওয়া করেছে বিরোধী গ্রুপের লোকজন। দুই গ্রুপের ধাওয়া-পালটা ধাওয়ায় উভয় পক্ষের অনেক নেতাকর্মী আহত হয়েছেন।
জানা যায়, আজ (শুক্রবার) উত্তরা ৭নং সেক্টরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে গণসংযোগে নামের ধানের শিষের লোকজন। প্রাইয় ৩ হাজার নেতাকর্মীর উপস্থিতিতে এর আগে বক্তব্য রাখেন বিএনপির প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেন। বক্তব্য শেষে মিছিল নিয়ে রবীন্দ্র সরণি হয়ে সামনের দিকে অগ্রসর হলে পেছন থেকে বিএনপির আরেক পক্ষ লাঠিসোঁটা ও কালো পতাকা নিয়ে ধাওয়া দেয়। জাহাঙ্গীরের সমর্থক নেতাকর্মীরাও পাল্টা ধাওয়া দেন। তবে এই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ৫/৬ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়।
এসময় ধাওয়া দেওয়া কর্মীদের সঙ্গে থাকা ব্যানারে লেখা ছিল- ‘১২ সেপ্টেম্বর গুলশানে হামলার ঘটনার বিচার চাই। জাহাঙ্গীরের বহিষ্কার চাই। তাদেরর নেতৃত্বে ছিলেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত নেতা নাজিম উদ্দিন দেওয়ান, আমজাদ হোসেন ও মতিউর রহমান।
এ ব্যাপারে জানতে চাইলে মতিউর রহমান বলেন, সন্ত্রাসী ও ঘর জামাই জাহাঙ্গীরের বহিষ্কার দাবি করে আমরা প্রার্থীর মিছিলের শেষভাগে কালো পতাকা প্রদর্শন করে এগিয়ে যাওয়ার এক পর্যায়ে দুই পক্ষের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
বার্তাবাজার/এসজে