গুরুতর অসুস্থ বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব

গুরুতর অসুস্থ হয়ে ভারতের রাজধানী দিল্লির হাসপাতালে ভর্তি হয়েছে দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। দেশটির এক ক্রিড়া সাংবাদিক লীনা ঠাকর কপিলের অসুস্থতার কথা জানিয়ে প্রথম টুইট করেন।

টুইটে তিনি লেখেন,হৃদরোগে আক্রান্ত হয়েছেন কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব। বর্তমানে তিনি দিল্লির একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখানে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে তার। তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করছি।

লীনা ঠাকরের এই টুইটের পর ভারতের ক্রিকেটপ্রেমীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ‘হরিয়ানা হ্যারিকেন’ খ্যাত বিশ্বকাপজয়ী ভারত দলের সাবেক অধিনায়ক কেমন আছেন তা জানতে যোগাযোগ করছেন অনেকেই।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর