গাংনী সীমান্তে ফেন্সিডিল ও ট্যাবলেট উদ্ধার

মেহেরপুরের গাংনী সীমান্তে ভারতীয় ফেন্সিডিল ও গরু মোটাতাজাকরন ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।

বৃহস্পতিবার দিবাগত মধ্যে রাতে উপজেলার সহড়াতলা রিফুজি পাড়া মাঠ এলাকা থেকে ১০বোতল ফেন্সিডিল ও ২ হাজার পিচ গরু মোটাতাজাকরন ট্যাবলেট উদ্ধার করা হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক জানান, সহড়াতলা বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে রিফুজিপাড়া মাঠ নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০ বোতল ফেন্সিডিল ও ২ হাজার পিচ গরু মোটাতাজাকরন ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ফেন্সিডিল ও গরু মোটাতাজাকরন ট্যাবলেটের আনুমানিক মূল্য প্রায় ৯০ হাজার টাকা। ফেন্সিডিল ও গরু মোটাতাজাকরন ট্যাবলেট পাচারের সাথে জড়িতদের সনাক্ত করার চেষ্টা চলছে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর