রংপুর মাহিগঞ্জ জমজম ফিড মিলে পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়ার ঘটনায় লাইফ সার্পোটে থাকা বৃদ্ধ শ্রমিক মহির উদ্দিনের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টায় মহির উদ্দিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে মৃত্যু হয়েছে। হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে মহির উদ্দিনের লাশ ।
চিকিৎসক জানান, মহিরের খাদ্যনালীর নিম্নাংশ মলাশয়ের সংযোগস্থল জোরে বাতাস প্রবাহিত হওয়ার কারণে আঘাতপ্রাপ্ত হয়ে ছিড়ে যায়।
ঘটনার সূত্র, গত মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে নগরীর মাহিগঞ্জ জমজম ফিড মিলে শ্রমিক রশিদুল অপর শ্রমিক মহির উদ্দিনের শরীরে মেশিনের বাতাস দিয়ে ধুলোবালি পরিস্কারের সময় পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়। এতে মহির উদ্দিন অসুস্থ্য হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, এদিকে মহির উদ্দিনের পরিবারের সদস্যরা শ্রমিক রশিদুলের শাস্তির দাবি জানালেও এখন পর্যন্ত কেউ থানায় মামলা দায়ের করেননি।
পুলিম জানিয়েছে, এই ঘটনায় অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বার্তা বাজার/কে.কে