শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২৪ অক্টোবর থেকে ২৯ অক্টোবর, এই ছয়দিন বন্ধ থাকবে সংসদ টেলিভিশনে প্রাথমিক ও মাধ্যমিকের টেলিভিশন ক্লাস। আগামী ১ নভেম্বর থেকে যথারীতি সংসদ টিভিতে ক্লাস প্রচার করা হবে।
গতকাল (২২ অক্টোবর) রাতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর ও প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে ক্লাস বন্ধ রাখার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৪ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রমের নতুন ক্লাস সম্প্রচার বন্ধ থাকবে। ১ নভেম্বর থেকে যথারীতি নতুন ক্লাসের সম্প্রচার শুরু হবে।
কেএস/বার্তাবাজার