ক্রীড়া উন্নয়ন সমিতির ৫ম বর্ষ উদযাপন

“একটি বল একটি গ্রাম,ফুটবলের নগরী কুড়িগ্রাম” এই প্রতিপাদ্যকে নিয়ে কাজ করছে কুড়িগ্রাম ক্রীড়া উন্নয়ন সমিতি ।সংগঠনপির ৫ম বর্ষপুর্তিতে মতবিনিময় সভা ও কেক কাটার মাধ্যমে সংগঠনটির একাংশ উদযাপন করলো তাদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী।

বৃহঃবার (২২ অক্টোবর) রাত ৮টায় কুড়িগ্রাম প্রেসক্লাব এর সৈয়দ শামসুল হক মিলনাতয়নে এ বর্ষপূর্তি উদযাপিত হয়। সংগঠনটির সাধারণ সম্পাদক রাইয়ান কবির নোমি নোমান এর সঞ্চালনায় এবং ভারপ্রাপ্ত সভাপতি কামরুজ্জামান সাবুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,ক্রীড়া সংগঠক আক্তারুজ্জামান আক্তার,রেজাউল করিম ,তারেকুল ইসলাম,জামাল উদ্দিন,খালেকুজ্জামান প্রমুখ।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন উপজেলার ক্লাবের সদস্য ও ক্লাব প্রধানরাও উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তারা বলেন,ক্রীড়া উন্নয়ন সমিতিতে সম্প্রতি যে দ্বন্দের সৃষ্টি হয়েছে সেটি খু্ব তারাতারি নিরসন হবে এবং উপজেলা ক্লাব সদস্যদের সমন্বয়ে খুব দ্রুত নতুন কমিটি গঠিত হবে বলেও জানান বক্তারা। পরে মতবিনিময় সভা শেষে কেক কাটার মাধ্যমে ৫ম বর্ষপূর্তি উদযাপন করা হয়।

ছবি: বার্তাবাজার।

প্রসঙ্গ,ফুটবল,ক্রিকেটসহ নানা দেশীয় খেলাগুলোকে আরো বেগবান করতে ২০১৫ সালের ২২ অক্টোবরে সভাপতি জালাল হোসেন লাইজু এবং সাধারণ সম্পাদক রাইয়ান কবির নোমি নোমান এর নেতৃত্বে গঠিত হয় কুড়িগ্রাম ক্রীড়া উন্নয়ন সমিতি। সম্প্রতি সংগঠনটিতে দুটি মতের দ্বিধা দ্বন্দ পরিলক্ষিত হচ্ছে। তবে সংগঠনটি ২০১৫ সাল থেকে জেলার প্রান্তিক অঞ্চলের খেলোয়ারদের উন্নয়ন ও বিভিন্ন ইভেন্টের খেলাকে এগিয়ে নিতে কাজ করছে এই ক্রীড়া সংগঠনটি।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর