রাজশাহীতে তরুণীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগনেতার বিরুদ্ধে মামলা

রাজশাহীর বাঘা উপজেলায় তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগে রিবন আহম্মেদ বাপ্পি নামে এক ছাত্রলীগনেতার বিরুদ্ধে মামলা হয়েছে।

বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় ওই তরুণী ছাত্রলীগ নেতা বাপ্পির বিরুদ্ধে মামলাটি করেন।

বাপ্পি আড়ানী পৌরসভার চকসিঙ্গা মহল্লার বাবুল হোসেনের ছেলে এবং বাঘা উপজেলার আড়ানী পৌরসভা ছাত্রলীগের সভাপতি।

মামলায় অভিযোগ করা হয়েছে, গত জুলাই মাসের শেষ সপ্তাহে ওই তরুণীকে বিয়ের প্রলোভন দিয়ে চকরপাড়া গ্রামে এক বন্ধুর বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। এরপর থেকে ওই ছাত্রী বিয়ের জন্য চাপ দিতে থাকেলেও বিয়ে করতে রাজি হননি বাপ্পি।

তবে বাপ্পী ধর্ষণের অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি আড়ানী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী। যে কারণে একটি মহল বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে আমার সুনাম ক্ষুণ্ন করার জন্য। আমি এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত না।”

ওসি নজরুল আরও জানিয়েছেন, ডাক্তারি পরীক্ষার জন্য ওই তরুণীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পাশাপাশি আসামি বাপ্পিকে গ্রেপ্তার করা হবে বলে।

বার্তা বাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর