উদ্ধারকৃত মাদক বিক্রি করার ঘটনায় দুই পুলিশ সদস্য ক্লোজড

ভৈরবে উদ্ধারকৃত মাদক চুরি করে বিক্রির অপরাধে পুলিশের দুই সদস্যকে ক্লোজড করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) দুপুরে কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদের নির্দেশক্রমে তাদেরকে কিশোরগঞ্জ পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়।

অভিযুক্তরা হলেন- ভৈরব থানার এসআই দেলুয়ার হোসেন ও গাড়িচালক কনস্টেবল মো. মামুন। তবে আমিনুল ইসলাম, জামাল উদ্দিন ও রাজীবুল ইসলাম আরো তিন কনস্টেবলকেও পুলিশ সুপার তলব করেছেন বলে জানা গেছে।

জানা যায়, বুধবার (২১ অক্টোবর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের শহীদ সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর টোল প্লাজা নাটাল মোড়ে একটি গাড়ি তল্লাশী করে এক মাদক ব্যবসায়ীকে সাত কেজি গাঁজাসহ আটক করেন তারা। আটকের পর গাঁজা রেখে মাদক ব্যবসায়ীকে ছেঁড়ে দেন তারা।

পরবর্তীতে তারা দুজন মিলে এই উদ্ধারকৃত গাঁজা বিক্রি করে টাকা ভাগ করে নেন। বিষয়টি থানার ওসি মো. শাহিন জানার পর জিজ্ঞাসা করলে তারা ঘটনা স্বীকার করেন।

পুলিশ সুপারকে বিষয়টি অবহিত করার পর তিনি বৃহস্পতিবার দুপুরে ওই দুই পুলিশকে কিশোরগঞ্জ পুলিশ লাইনে ক্লোজড করেন। নির্দেশমত তারা ভৈরব থানা থেকে
বিকালে পুলিশ লাইনে যোগদান করেন

এ বিষয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ জানান, অভিযোগের ভিত্তিতে দু’জনকে পুলিশ লাইনে ক্লোজড করা হয় এবং সেদিন ডিউটি থাকা আরো তিন পুলিশকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর