ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাহমিনা আক্তার বৃহস্পতিবার বিকেলে উপজেলার গোকর্ণ ইউনিয়নের আকাশী হাওরে এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশকে উপেক্ষা করে একটি চক্র উপজেলার গোকর্ণ ইউনিয়নের আকাশী হাওরে অবৈধ কারেন্ট জালের মাধ্যমে মা ইলিশ ধরছে বলে গোপন সংবাদে জানতে পারে উপজেলা মৎস্য দপ্তর। বৃহস্পতিবার বিকেলে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আকাশী হাওরে অভিযান চালানো হয়। অভিযানকালে হাওর থেকে ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় কাউকে গ্রেফতার করা যায়নি।
ভ্রাম্যমান আদালত পরিচালনা সময় উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার উপস্থিত ছিলেন।
সিনিয়র মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসব জাল কার্যালয়ে রাখা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলে এসব জাল পোড়ানো হবে।
বার্তা বাজার / ডি.এস