ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় বাস ও অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে নূরে আলম-(৩৫) নামে এক অটোরিকসা চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার চান্দিয়ারা নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুরে তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া আসার পথে একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে এর চালক নূরে আলম ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ নূরে আলমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর