দুই হাত নেই, তবুও দমেনি কামরুল

জন্মেছিলেন সুস্থভাবেই। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে দুর্ঘটনায় দুই হাত হারিয়ে ফেলেন ফরিদপুরের কামরুল হাসান। তবে দমে যাননি একটুও। হাত পাতেননি কারও কাছে। অদম্য ইচ্ছার জোরে পা দিয়েই করছেন কম্পিউটার চালানোসহ নিত্য-নৈমিত্তিক সব কাজ। এই পায়ের ওপর ভরসা করেই জীবন ও জীবিকার চাকা ঘোরানোর চেষ্টা করে চলেছেন কামরুল হাসান।

ফরিদপুর সদর উপজেলার কাফুরা গ্রামের ইলেকট্রিক মিস্ত্রী কামরুল হাসান। স্থানীয় বিদ্যুৎ অফিসে ডে-লেবার হিসাবে মিস্ত্রীর কাজ করতেন। আর সেই উপাজর্নে স্ত্রী ও ছেলে-মেয়ে নিয়ে চলছিলো তাদের সংসার। কিন্তু ২০১৮ সালের ১৫ আগষ্ট বিদ্যুৎ লাইনে কাজ করার সময় দুর্ঘটনায় পুড়ে যায় দুই হাত। যা আর রক্ষা করা যায়নি।

তবে দু’হাত হারালেও দমে যাননি কামরুল। পায়ের উপর ভরসা করেই শিখেছেন কম্পিউটার ও মোবাইল চালানোর কাজ। এখন বাড়ির পাশে ছোট একটি দোকান দিয়ে জীবিকা নির্বাহ করছেন।

এলাকাবাসী জানান, শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও কারো অনুকম্পা চাননি কামরুল।

জেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, কামরুলের পাশে আছেন তারা। এরইমধ্যে দেয়া হয়েছে প্রতিবন্ধী ভাতার কার্ড। কামরুলের এমন সাহসিকতা অন্য প্রতিবন্ধীদের জন্য অনুপ্রেরণা হতে পারে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর