চাঁদপুরে লঞ্চের স্টাফ কেবিন থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ‘এমভি আব-এ জমজম’ নামে একটি লঞ্চের দ্বিতীয় তালার স্টাফ কেবিন থেকে তারা তার লাশ উদ্ধার করেন বালে জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধা সরকার।
তিনি বলেন, তরুণীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আনুমানিক তার বয়স ১৮ থেকে ২০ বছর হতে পারে।
লঞ্চের গিজার মো. সুজন মোল্লা জানান, ঢাকা থেকে লঞ্চটি ছাড়ে বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১১টায় । এক ব্যক্তিকে সাড়ে ৬০০ টাকায় ওই কেবনিটি তিনি ভাড়া দেন। তার সঙ্গে ছিলেন এই তরুণী।
“বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় গিয়ে ওই কেবিনের দরজা তালাবদ্ধ দেখতে পাই। সাথে সাথে টিকেট কাউন্টারে গিয়ে জানতেপারি চাবি এখনো জমা হয়নি। পরে কেবিন খুলে তরুণীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।”
পুলিশ সুপার স্নিগ্ধা সরকার বলেন, “যেহেতু যাত্রী সেজে কক্ষটি এক ব্যক্তি ভাড়া নিয়েছে, ধারণা করা হচ্ছে এই হত্যাকাণ্ডটি সেই ব্যক্তি একজনই করতে পারে। তবে ময়নাতদন্তের পর জানা যাবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে কিনা।”
বার্তা বাজার/কে.কে