আট বছর ধরে লোকসানের অযুহাত দেখিয়ে জেট ফুয়েল বাবদ ২ হাজার ১৩৩ কোটি টাকা বকেয়া জমা রেখেছে বিমান বাংলাদেশ। এমতাবস্থায়
বকেয়া আদায়ে জ্বালানি বিভাগের হস্তক্ষেপ চেয়েছে পাওনাদার প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি)।
তারা জানায়, ২০১১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত গত আট বছরে বিমান বাংলাদেশ বিপিসি থেকে যে পরিমান জেট ফুয়েল ব্যববহার করেছে তার একটি টাকাও পরিশোধ করেনি
অনুসন্ধানে জানা গেছে, বিমানের কাছে এ পর্যন্ত বিপিসির জেট ফুয়েল বাবদ পাওনা ২ হাজার ১৩৩ কোটি টাকা। গত কয়েক বছরে একাধিকবার পাওনা টাকা আদায়ে আলোচনা করেও কোনো লাভ হয়নি। এ বিষয়ে জ্বলানি বিভাগে চিঠি পাঠিয়েছে বিপিসি। তারা আবার বিষয়টি জানান বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়কে। কিন্তু তাতেও কোনো সুরাহা না হওয়ায় উচ্চ পর্যায়ে আলোচনার উদ্যোগ নিয়েছে জ্বালানি বিভাগ।
এ বিষয়ে জ্বালানি বিভাগের এক কর্মকর্তা জানান, এ বিষয়ে দ্রুত আলোচনার জন্য জ্বালানি বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমান এই বৈঠক আহবান করেছেন। সেখানে এই সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
বার্তাবাজার/এসজে