করোনা সংকটের কারণে কর্মহীন গরীব ও অসহায় হিন্দু পরিবারের মাঝে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে সদর উপজেলার উরফি ইউনিয়নের ৩ শতাধিক পরিবারের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়। উরফি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহিদুল আলম খান মাহাত্তাবের উদ্যোগে বৃহস্পতিবার দিনব্যাপী এসব বস্ত্র বিতরণ করা হয়।
এসময় সাবেক চেয়ারম্যান মাহাত্তাব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে গোপালগঞ্জের মাটি ও মানুষের নেতা গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম ভাইয়ের নির্দেশে করোনা সংকটে কর্মহীন গরীর ও অসহায় মানুয়ের মাঝে আমি আগেও প্রায় ১২ শত পরিবারের মাধে খাদ্য সামগ্রী বিতরন করেছি। আমার ইউনিয়নের হিন্দু সম্পদায়ের শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে গরিব, আসহায় হিন্দুদের সাথে পূজার আনন্দ ভাগাভাগি করে নিতেই আমার আজকের এই শাড়ি ও লুঙ্গি বিতরন অনুষ্ঠান ।
এ সময় তিনি সবাইকে অনুরোধ জানিয়ে বলেন, সবাইকে এভাবে এগিয়ে আসতে হবে। মানুষ মানুষের জন্য। আপনার-আমার সামান্য সহযোগীতায় অসহায় মানুষের মুখে হাসি ফুটবে।
বার্তা বাজার / ডি.এস