চট্টগ্রাম শান্তিবাগ রাস্তার মধ্যে দম্পতির দুই লাখ টাকা ছিনতাই

চট্টগ্রাম নগরীর হালিশহর শান্তিবাগ আবাসিক এলাকায় রাস্তা থেকে এক দম্পতির দুই লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে নগরীর হালিশহর শান্তিবাগ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার দম্পতির মেয়ে ফারিজা আক্তার জানান, তার বাবা মাহফুজুর রহমান বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের অবসরপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক। আজ সকালে তার বাবা মাহফুজুর রহমান মা জান্নাতুল ফেরদৌসকে সঙ্গে নিয়ে আগ্রবাদ সোনালী ব্যাংক থেকে টাকা তুলে বাসায় ফিরছিলেন। তারা টাকা নিয়ে শান্তিবাগ আবাসিক এলাকার মুখে আসলে এই ছিন্তাইয়ের ঘটনা ঘটনা।

“দুই লাখ টাকা ব্যাংক থেকে তুলে মায়ের ব্যাগে রেখেছিলেন। তারা বাসে করে আগ্রাবাদ হতে শান্তিবাগ আসেন। সেখানে ওষুধ কিনতে যাওয়ার পথে মায়ের পাশ দিয়ে একটি অটোরিকশা যাওয়ার সময় দুই লাখ টাকা ভর্তি মায়ের ব্যাগ ছিনিয়ে নেয়।”

ওসি রফিকুল ইসলাম ছিনতাইয়ের ঘটনা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইয়ের শিকার দম্পতিকে থানায় লিখিত অভিযোগ করতে বলা হয়েছে।

বার্তা বাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর