মানিকগঞ্জের সিংগাইরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত ও প্রায় ১৫ যাত্রী গুরুতর আহত। বৃহস্পতিবার বেলা ২ টার দিকে মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর আ লিক মহাসড়কের ঋষিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাসের চালক হৃদয় মিয়া, বাসের যাত্রী সদর উপজেলার বেতিলা গ্রামের আব্দুল হামিদের স্ত্রী আনোয়ার বেগম ও স্থানীয় পথচারী নিখিল। এদের মধ্যে পথচারী নিখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপর দুজন ঘটনাস্থলে গাড়ির চাপা পড়ে মারা গেছেন।

ঢাকাগামী শুকতারা পরিবহনের (মেহেরপুর-জ-১১-০০০৪) একটি বাস ঋষিপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এসময় রাস্তায় থাকা পথচারী নিখিল গুরুতর আহত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান, ওসি(তদন্ত) আবুল কালাম পিপিএম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও সিংগাইর থানা পুলিশ উদ্ধারকাজ পরিচালনা করেন।
বার্তাবাজার/অমি