নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। আর এই জামিন স্থগিত চেয়ে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। আজ (২২ অক্টোবর) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়।
এর আগে গত মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে নিক্সন চৌধুরীকে ৮ সপ্তাহের আগাম জামিন দেন বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ।
সেদিন নিক্সন সাংবাদিকদের বলেন, সুপার এডিটেড ক্লিপ দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে নির্বাচন কমিশন। আমি ন্যায়বিচারের প্রত্যাশায় রয়েছি। ফরিদপুরের চরভদ্রাসনের উপজেলা পরিষদ উপনির্বাচনকে কেন্দ্র করে ইউএনও ও ম্যাজিস্ট্রেটকে টেলিফোনে গালি দেয়ার অডিও ভাইরাল হলে এমপি নিক্সন চৌধুরীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মামলা করে নির্বাচন কমিশন।
কেএস/বার্তাবাজার