যে সব ভ্যাকসিন সামনের সারিতে আছে, সেসব ভ্যাকসিন প্রস্তুতকারকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, কোন ভ্যাকসিন সফল হলেই তা দেশে আনার ব্যবস্থা করা হবে।
বুধবার দুপুরে রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে এক অনুষ্ঠানে একথা জানান তিনি।
এখন ১১০ টা ল্যাবে করোনা পরীক্ষার ব্যবস্থা থাকলেও মানুষজন টেস্ট করাতে আসছেন না জানিয়ে উপসর্গ থাকলেই টেস্ট করতে আসার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।
বার্তাবাজার/কে.জে.পি