মসজিদের ঈমামের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ

রংপুরের বদরগঞ্জের গোপালপুরে মসজিদের ঈমামের বিরুদ্ধে বলাৎকার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী উপজেলার গোপালপুর এলাকার বাসিন্দা মশিউর রহমান এর ছেলে সাইফুর রহমান(০৮)।

গত (১৬ অক্টোবর) শুক্রবার সাইফুর তার মামার বিয়েতে বদরগঞ্জ যায়। সেখেনে গোপালপুর উত্তর পাড়া জামে মসজিদের ইমাম মোস্তাফিজার রহমান ও উপস্থিত ছিলেন। বিয়ে থেকে ফেরার পথে মোস্তাফিজার রহমান সাইফুরকে নিজ মোটরসাইকেলে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন।

কোন কিছু চিন্তা না করে সাইফুর এর পরিবার তাকে ইমামের মোটরসাইকেল এ বাড়ি ফেরার অনুমতি দেন। ফেরার পথে শ্যামপুর সুগার মিল এর পিছনের একটি ফাঁকা রাস্তায় মোটরসাইকেল দাড় করায়। এবং সাইফুরকে নানা ভাবে ভয় ভীতি দেখিয়ে বাধ্য করে নিজের লিঙ্গ সাইফুর এর মুখে নিতে। এবং সাইফুরকে বলাৎকার করার চেষ্টা করে।

এমন সময় সাইফুর কান্নাকাটি করলে ভয় পেয়ে সাইফুরকে ছেড়ে দেয় এবং তাকে দশ টাকা দিয়ে বলে যে সে যদি তার পরিবারকে বিষয়টি জানায় তাহলে তাকে পানিতে ফেলায় দিবে। ভুক্তভোগী শিশুটি বাড়িতে গিয়ে তার পরিবারকে সম্পূর্ণ ঘটনাটি জানায়। পরের দিন শিশুটির বাবা ঐ মসজিদের সভাপতিকে বিষয়টি জানালে সভাপতি এর মিমাংস করার কথা বলেন। এবং বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করতে না করেন।

এমন পরিস্থিতিতে ভুক্তভোগীর পরিবার যখন দুশ্চিন্তা গ্রস্ত সেসময় প্রভাবশালী মহল চেষ্টা করছে বিষয় অন্যদিকে প্রভাবিত করার। ভুক্তভোগী পরিবারটিকে নানাভাবে ভয়ভীতি প্রদশন করছে।

এ বিষয়ে শিশুটির বাবার সাথে কথা বললে তিনি ভয়ভীতি প্রদর্শনের বিষয়টি উল্লেখ করে বলেন, আমার ছেলের সাথে যেটা হয়েছে সেটা এলাকার আরও অনেকের সাথেই হয়েছে। বিষয়টি সম্পর্কে এলাকার অনেকেই জানে কিন্তু ভয়ে এবং লজ্জায় অনেকে মুখ খুলতে চায় না। ভুক্তভোগীর পরিবার এর সঠিক বিচার চায়।

এবিষয়ে মোস্তাফিজার রহমান এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এবিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমাকে পূর্ব শত্রুতার জের ধরে সামজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এই নাটকটি পরিকল্পিত ভাবে করা হয়েছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর