সিদ্ধিরগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগে গতকাল বুধবার রাতে ৪ কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলো- নাছির (১৯), এনায়েত (১৬),উজ্জ্বল (১৫) ও আরিফুল(১৬)।

এদিকে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে ভুক্তভোগীর মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বুধবার (২১ অক্টোবর) বিকেল ৩টায় সিদ্ধিরগঞ্জের কদমতলী গ্যাসলাইন এলাকায় মাহিন মাস্টারের ভাড়া বাসায় ৩ বন্ধুর সহযোগিতায় ওই কিশোরীকে ধর্ষণ করে খাইরুন নেছা স্কুলের ৮ম শ্রেণির ছাত্র নাসির।

নাছিরের বাসার সামনে ভুক্তভোগী শিশুটি খেলাধুলা করার সময় নাছির ও এনায়েত ওই শিশুটিকে টেনে হিঁচড়ে নাছিরের বাড়ির নিচতলায় রুমের ভেতর নিয়ে যায়। এরপর নাছির শিশুটিকে ধর্ষণ করে। এ সময় নাছিরের বন্ধু উজ্জ্বল ও আরিফুল দরজার সামনে দাঁড়িয়ে পাহারা দেয়।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ৪ জনকেই গ্রেফতার করেছে পুলিশ।’

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর