কেরানীগঞ্জে ইয়াবাসহ আটক ২

ঢাকার কেরানীগঞ্জে পৃথক অভিযানে ৯০০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারকৃতরা হলেন মোছাঃ সোনিয়া আক্তার (৩২) ও মোঃ ওবায়দুল্লাহ মমিন (২৫)।

বুধবার (২১ অক্টোবর) রাতে র‍্যাব-১০,কেরানীগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদ ও স্কোয়াড কমান্ডার সহকারী পরিচালক আমিনুল ইসলামের নেতৃত্বে দক্ষিন কেরাণীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সোনিয়াকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা, ১ টি মোবাইল ও নগদ ১৯৫ টাকা জব্দ করা হয়।

অপরদিকে, গোপান সংবাদের ভিত্তিতে একই থানাধীন বসুন্ধরা এলাকা থেকে মমিনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা, ১ টি মোবাইল ও নগদ ১৫০০ টাকা জব্দ করা হয়।

র‍্যাব-১০ কেরাণীগঞ্জ ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। তাদের বিরুদ্ধে দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর