ফরিদপুরে প্রবীণ আ’লীগ নেতা ছরোয়ার মৃধার মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের দুঃসময়ের কাণ্ডারি, বীর মুক্তিযুদ্ধা, প্রবীণ রাজনীতিবিদ, বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, চতুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, চতুল উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম ছরোয়ার মৃধা বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।

আজ বৃহস্পতিবার ভোর পৌঁনে ৬টার সময় তার নিজ বাসভবনে শেষ নিঃস্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ২ ছেলে, ১ মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা গোলাম ছরোয়ার মৃধা পঁচাত্তর পরবর্তীসময় আওয়ামী রাজনীতির চরম দুর্দিনে সাবেক সাংসদ আব্দুর রউফ মিয়ার সাথে দলকে শক্তহাতে সামাল দেন। ১৯৮৪ থেকে ১৯৯২ পর্যন্ত থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং ১৯৯১ সাল থেকে ২০০২ খ্রী. পর্যন্ত দশ বছর উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। এ ছাড়াও ১৯৯৮ সালে নির্বাচিত হন চতুল ইউনিয়নের চেয়ারম্যান। এ ছাড়া নানা সামাজিক সংগঠনের কর্ণধারের দায়িত্ব পালন করেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, তার জানাজার নামাজ আজ বিকাল ৩টায় বোয়ালমারীর ছোলনা গোরস্থান ময়দানে অনুষ্ঠিত হবে।

এদিকে তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে। প্রবীণ এ রাজনীতিবীদের মৃত্যুতে আওয়ামীলীগসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর