নৌধর্মঘটে অচল বন্দর: পণ্য দ্রুত খালাস না হলে বড় লোকসানের আশঙ্কা

নৌ ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা তৈরি হয়েছে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ২০ থেকে ২৫টি জাহাজ এবং ঘাটগুলোতে দেড় হাজারের বেশি লাইটার জাহাজ, অয়েল ট্যাংকার, খাদ্যসহ বিভিন্ন পণ্য নিয়ে খালাসের অপেক্ষায় আছে।

সঠিক সময়ে এসব পণ্য খালাস করা না হলে বড় আর্থিক লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। দ্রুত আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহার দাবি তাদের।

নৌ শ্রমিকরা বলছেন, দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।

এদিকে বরিশালে তৃতীয় দিনের মতো ধর্মঘট পালন করছেন পণ্যবাহী নৌযানের শ্রমিকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানান আন্দোলনরত শ্রমিকরা।

টানা তৃতীয় দিনের মত পণ্যবাহী নৌ ধর্মঘটে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর