নেশার টাকা না পেয়ে মা’কে কুপিয়ে জখম

যশোরের শার্শার সম্বন্ধকাঠি গ্রামে নেশার টাকা না পেয়ে নিজ মাকে কুপিয়ে জখম করেছে তহিদুল ইসলাম তহিদ(৩৫)নামে এক মাদকাসক্ত ছেলে।

গুরুতর আহত অবস্থায় মা স্বরুপজানকে (৫৫)উদ্ধার করে যশোর ২৫০শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার অবস্থা আশংকাজনক।

বুধবার(২১ অক্টোবর)দুপুরে ঘটনাটি ঘটে। আহত স্বরুপজান শার্শা থানাধীন সম্বন্ধকাঠি গ্রামের রাজ মিস্ত্রি নূর মোহাম্মদ টকির স্ত্রী। গ্রামবাসি মাদকাসক্ত ছেলে তহিদকে ধরে শার্শা থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।

জানা যায়, শার্শার সম্বন্ধকাঠি গ্রামের রাজমিস্ত্রি নূর মোহাম্মদ টকি’র ছেলে তহিদ দীর্ঘ দিন ধরে বিভিন্ন ধরনের মাদক সেবন করে আসছে। বুধবার দুপুরে মা স্বরুপজান রান্না করছিল। এমন সময় নেশাখোর ছেলে তহিদ নেশার জন্য তার মায়ের কাছে টাকা চায়।

অভাবের সংসারে মা স্বরুপজান নেশার টাকা দিতে অস্বীকার করে। তখন নেশার ঘোরে তহিদ তার মাকে লাঠি দিয়ে বেদম ভাবে রক্তাক্ত জখম করে। লাঠির আঘাকে স্বরুপজানের মাথা ফেটে ঘিলু বেরিয়ে যায়। প্রচুর রক্তক্ষরণ ও মাথা ফেটে ঘিলু বেরিয়ে গেলে স্বরুপজান জ্ঞান হারায়।

এ সময় তহিদ তার মাকে মৃত ভেবে বস্তায় বন্ধি করার চেষ্টা করে। বিষয়টি প্রতিবেশীরা টের পেলে তহিদ পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় প্রতিবেশীরা মৃত প্রায় স্বরুপজানকে তাৎক্ষনিক ভাবে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে স্বরুপজানের অবস্থা অবনতি হলে যশোর ২৫০শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় সম্বন্ধকাঠি গ্রামের লোকজন বুরুজ বাগান মাঠ থেকে তহিদকে ধরে বাড়িতে এনে বেধে রাখে। গ্রামবাসি পুলিশকে খবর দিলে (এসআই) ফারুক তহিদকে ধরে থানায় নিয়ে যায়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান “বার্তা বাজার”কে জানান, অপরাধি তহিদকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর