শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সংবাদ সম্মেলন

যশোরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার আয়োজনে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে “প্রেস ক্লাব যশোরে ” সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, উক্ত সংগঠনের জেলা শাখার সভাপতি অসীম কুন্ডু ও সাধারণ সম্পাদক যোগেশ দত্ত।

সংবাদ সম্মেলনে বলা হয়, এবারে করোনা পরিস্থিতির কারণে আমরা পূজা করবো কিন্তু উৎসব থেকে বিরত থাকবো। যশোর জেলার আট উপজেলায় এবার ৬২৮ টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। প্রতিবারের মতো এবারেও সকল রাজনৈতিক নেতা, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, সামাজিক ও পেশাজীবী সংগঠনের কর্মকর্তাদের পূজা মন্দির পরিদর্শনের ব্যবস্থা গ্রহণ করা হবে। সকল পূজা মন্ডপে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা থাকবে। সকল স্বাস্থ্যবিধি মেনে চলা হবে। তবে করোনা সংক্রমন এড়ানোর জন্য প্রতিমা বিসর্জনের ক্ষেত্রে শোভাযাত্রা এবং বিসর্জন স্থল লালদীঘি পুকুরে সকল প্রকার অনুষ্ঠান বর্জন করা হয়েছে।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদের জেলা শাখার সহ—সভাপতি দীপন রায় ও বিষ্ণু সাহা, কোষাধ্যক্ষ মৃণাল কান্তি দেসহ অন্যান্য কর্মকর্তারা।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর