সাভারে সড়ক অবরোধ করে গার্মেন্টসকর্মীদের বিক্ষোভ চলছে

সাভারের আমিনবাজার এলাকায় একটা গার্মেন্টস ফ্যাক্টরী লে-অফ করে দেওয়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিকরা। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা ঢাকা-আরিচা মহাসড়কের সালেপুর এলাকায় অবস্থান নেয়। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। বিক্ষোভ করা শ্রমিকরা একই এলাকায় অবস্থিত ‘ব্যন্ডো ইকো এপারেলস’ নামের পোশাক কারখানায় কাজ করেন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত তারা অবরোধ কর্মসূচী চালিয়ে যাছে। এতে সড়কের দুই পাশে প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

শ্রমিকরা বলেন,কারখানাটি বারবার বন্ধ ও চালু করে কর্তৃপক্ষ। সেই সঙ্গে কিছুদিন আগে ১০ দিনের জন্য কারখানা লে-অফ (সাময়িক বন্ধ) ঘোষণা করে। তাই কারখানা খোলার দাবিতে শ্রমিকরা আজ ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে।

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সবুর খান বলেন, শ্রমিকরা এখনো সড়কের আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা তাদের সড়ক থেকে সড়িয়ে দিয়ে যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর