পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫

পাকিস্তানের অন্যতম শহর করাচিতে ভয়াবহ বিস্ফোরণে ৫ জন মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত আরও ২০ জন। শহরের একটি আবাসিক ভবনে এই বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে।

এ বিষয়ে সংবাদ মাধ্যম আল-জাজিরা জানায়, করাচি বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্থানে এই বিস্ফোরণটি ঘটেছে। এটা কোনো স্বাভাবিক বিস্ফোরণ নাকি জঙ্গি হামলা তা এখনও জানা যায়নি। তবে টিভিতে দেখা গিয়েছে ভবনটির একাংশ পুরোপুরি ধসে পড়েছে।

প্রসঙ্গত, করাচি পাকিস্তানের সবথেকে বড় শহর। এখানে প্রায়ই রাজনৈতিক, ধর্মীয় ও সাম্প্রদায়িক নানা সহিংসতা চলতে থাকে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর