সনাতন ও ইসকনপন্থীদের সংঘর্ষ রোধে মন্দিরে ১৪৪ ধারা জারি

আসন দুর্গাপূজায় হিন্দুদের সনাতনী পন্থা অবলম্বনকারী ও ইসকনপন্থীদের মধ্যে যেন কোনো সংঘর্ষ না হয় তার জন্য ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দিরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

আজ (বুধবার) দুপুর থেকে এই আদেশ কার্যকর থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশ বজায় থাকবে বলে জনাইয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে আউলিয়াপুর শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দিরের জমির ভোগদখলকে কেন্দ্র করে স্থানীয় সনাতন ও ইসকনপন্থীদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরআগে ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর রশিক রায় জিউ মন্দিরে দুর্গা পূজা নিয়ে ইসকনপন্থী ও সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সংঘর্ষ হয়। এ সময় ইসকনপন্থীদের হামলায় মন্দিরের সেবায়েত ফুলবাবু নামে একজন নিহত হন

তিনি আরও জানান, রিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত কয়েক বছর ধরে ওই মন্দিরে দুর্গা পূজার সময় জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে আসছে। এ বছর আবারও যেন একই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তাই পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা জারির আদেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন, মন্দিরে ১৪৪ ধারা জারি করার পর থেকে সেখানে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর