সিলেটের আলোচিত পুলিশ ফাঁড়ির এসআই আকবরকে পালিয়ে যেতে সাহায্য করায় সাময়িক বরখাস্ত হয়েছেন এসআই হাসান উদ্দিন। পালাতে সাহায্য করা ও তথ্য গোপন করার দায়ে তাকে সিলেট মহানগর পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
আজ (বুধবার) বিকেলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বিএম আসরাফ উল্লাহ তাহের এ তথ্য জানান।
এর আগে গত ১০ অক্টোবর দিবাগত মধ্যরাতে রায়হানকে তুলে নিয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানাধীন বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে আটকে রেখে নির্যাতন করা হয় বলে অভিযোগ করে তার পরিবার। সকালে তিনি মারা যান।
বার্তাবাজার/এসজে