জামালপুরের সরিষাবাড়ীতে পৌর মেয়র প্রার্থী জহুরুল ইসলাম মানিকের মিছিল, গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন পৌরসভা নির্বাচনে সরিষাবাড়ী পৌরসভার আওয়ামী লীগের দলীয় প্রার্থী হতে চান জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক। সেই লক্ষে বিকেলে উপজেলা পরিষদের সামনে থেকে শুরু করে শিমলা বাজারের বিভিন্ন স্থানে গণ সংযোগ করে বঙ্গবন্ধু চত্তরে পথ সভা করেন তিনি। এসময় তিনি এলাকার সাধারণ মানুষদের সাথে কুশল বিনিময় করেন।
পথ সভায় জহুরুল ইসলাম মানিক বলেন, আমার এই মেয়র প্রার্থী হওয়ার কারন পৌরবাসী। আমি নেতা নই, সেবক হিসেবে পৌরবাসীর সাথে থাকতে চাই। মানুষ পরিবর্তন ও শান্তি চায়। জনগণের প্রতিনিধি নির্বাচনে যোগ্য ব্যক্তি নির্বাচিত না হলে উন্নয়ন হয় না। তাই আমি দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করতে চাই। এজন্য আপনাদের দোয়া ও সহযোগিতা একান্তভাবে কামনা করি। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বার্তা বাজার / ডি.এস