রাজধানীর চাঁদনী চকের পাশে বলাকা মার্কেটে আগুন

রাজধানীর চাঁদনী চকের পাশে বলাকা মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। তবে কোথা থেকে এই আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে বলেন, ‘আজ দুপুর ১টা ২৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেয়। তবে কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে এখনই তা বলা যাচ্ছে না। আগুনের ভয়াবহতা কেমন তাও তিনি বলতে পারেননি। এছাড়া ক্ষয়-ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।’

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর