ঘাটাইলে ৪৭টি পুজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় জিআর প্রকল্প থেকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৪৭টি পুজা মণ্ডপে বিশ হাজার করে নগদ টাকা মোট৯লক্ষ ৪০হাজার টাকা বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১টায়
উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুদান প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল(৩)ঘাটাইল আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু পৌর মেয়র শহিদুজ্জামান খান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা,কাজী আরজু উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ অধির চন্দ্র সাহা প্রমুখ।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর