দেশের ১০টি অঞ্চলে আজ ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলের নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আজ বুধবার (২১ অক্টোবর) সকালে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
তাতে বলা হয়েছে, সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ে ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো/দমকা হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের পূর্বভাসে বলা হয়, আকাশ আংশিক মেঘলাসহ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিপর্তিত থাকতে পারে। এদিনে ঢাকায় আজ ভোর ৬টার আগের ২৪ ঘণ্টায় ৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
বার্তাবাজার/অমি