পোল্যান্ডে নতুন রাষ্ট্রদূত সুলতানা লায়লা

মরক্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লাকে পোল্যান্ডের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ ব্যাচের অফিসার লায়লা তার কূটনৈতিক জীবনে নয়া দিল্লি, ইয়াংগুনসহ দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

এছাড়াও পোল্যান্ডে নবনিযুক্ত রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে বাংলাদেশের কনসাল জেনারেল এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে কনস্যুলারের অনুবিভাগের মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন। মাইক্রো বায়োলজির ওপর মৌলিক পড়াশোনা রয়েছে তার।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর