রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় ট্রাইফিক পুলিশের এক সার্জেন্টের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিনগত রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত ওই সার্জেন্টের নাম বাবুল শেখ (৪৭)। তিনি পাবনার বেড়া উপজেলার পশ্চিম বকচর গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে ঢাকা মেডিকেল ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে বাবুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, বাবুল লালবাগ ট্রাফিক বিভাগে কর্মরত টিএসআই ছিলেন। রাতে ডিউটি শেষ করে মোটরসাইকেলে যাত্রাবাড়ীর সামাদ নগরে তার বাসায় ফিরছিলেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কলার আড়ত সংলগ্ন রাস্তায় একটি কভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লেগে বাবুল মাথায় আঘাত পান বলে জানান ওসি।
তিনি আরও বলেন, কভার্ডভ্যানটির চালক দেলোয়ার হোসেন এবং তার সহকারী মো. জাকির হোসেন রাকিবকে আটক করা হয়েছে।
বার্তাবাজার/এসজে