সাতক্ষীরা সদর উপজেলায় খেলা করার সময় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে শিহাব সরদার (১৪) নামের এক মাদ্রাসাছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। আজ (মঙ্গলবার) সকালে সদর উপজেলার শিমুলবাড়িয়া পূর্ব পাড়ায় এই ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত শিহাব একই এলাকার শহিদুল সরদারের ছেলে ও ফিংড়ী মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্র।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানায় ওসি আসাদুজ্জামান জানান, খেলা করার সময় প্রতিবেশি দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু কন্যাকে পাশের বাড়িতে ডেকে নিয়ে তাকে নির্জনে ধর্ষণ করে শিহাব। তার চিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে ধর্ষক শিহাব পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনার পরপরই ধর্ষিতার পরিবার শিশুটিকে সদর থানায় নিয়ে আসে। পুলিশ তাৎক্ষণিক ধর্ষিতার মেডিক্যাল সম্পন্ন করতে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করে।
তিনি আরও জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে ধর্ষক শিহাবকে এলাকাবাসী পুলিশের কাছে দিয়ে দেয়। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় শিহাবকে আসামি করে মামলা দায়ের করেছে ধর্ষিতার পরিবার।
বার্তাবাজার/এসজে