দাফনের সময় শিশুর নড়ে উঠা ‘দৈব’ বলে দাবি ঢামেক পরিচালকের

ঢাকা মেডিকেলে শিশুকে মৃত বলে সনদ দেওয়ার পর তাকে দাফনের সময় নড়ে উঠার ঘটনাকে ‘দৈব’ বলে দাবি করছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এ কে এম নাসির উদ্দিন। আজ (মঙ্গলবার) সংবাদ সন্মেলনে তিনি এই দাবি করেন। পাশাপাশি তিনি এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিটি সুপারিশ করেছে বলেও জানান।

তিনি জানান, এখানে চিকিৎসকদের ব্যর্থতা ছিল। তা না হলে শিশুটা জীবিত ছিল। এবং আমাদের কাছে ফিরে এসেছে; জীবিত রয়েছে। তবে চিকিৎসকদের আন্তরিকতা ছিল না।

গত শুক্রবার ভোরে ঢাকা মেডিকেলে জন্ম নেয় শাহিনুর-ইয়াসিন দম্পতির কন্যা মরিয়ম। নির্দিষ্ট সময়ের আগে জন্ম নেয়া শিশুটিকে মৃত্যুসনদ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর বিআরটিসি বাস চালক বাবা ইয়াসিন রায়েরবাজার কবরস্থানে দাফনের জন্য কবরে নামাতে গেলে নড়ে ওঠে মরিয়ম। এরপর আবারো ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় তাকে। শিশুটি এখন আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি রয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর