এমপি নিক্সনের জামিনের খবরে আনন্দ মিছিল

ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের হাইকোর্ট থেকে আগাম ৮ সপ্তাহের জামিনের খবরে তাঁর নির্বাচনী এলাকা ফরিদপুরের ভাঙ্গায় আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আদালত চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে উপজেলা পরিষদ এলাকায় শত শত নিক্সন সমর্থিত নেতা-কর্মী ভিড় জমাতে শুরু করে। নিক্সন চৌধুরী আগাম জামিন পেয়েছেন এমন খবর আসতেই নেতা-কর্মীরা উল্লাসে ফেটে পড়ে। নিক্সন চৌধুরীর স্বপক্ষে ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়ে বিভিন্ন শ্লোগান দিতে দিতে মিছিলটি শহর প্রদক্ষিণ করে।

পরে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম হাবিবুর রহমান। তিনি বলেন, নৌকার পক্ষে কাজ করে নৌকাকে বিজয় করেছেন মাননীয় এমপি নিক্সন চৌধুরী। নির্বাচন কমিশন যে মিথ্যে মামলা দায়ের করেছেন তা অনতিবিলম্বে প্রত্যাহার করে নৌকাপ্রেমিক মানুষদের রক্ষা করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আহ্বান করেন।

আনন্দ মিছিলে এছাড়াও উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর ওমর ফারুক হবি, ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু জাফর মুন্সি, আওয়ামী লীগ নেতা ইসমাইল মুন্সি, তুজারপুর ইউপি চেয়ারম্যান বাবু পরিমল দাস, শাহাদাৎ হোসেন, মেহেদী পারভেজ চন্দন ও ইমরান মুন্সি প্রমুখ।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর