রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬০

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে ৬০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মাদকদ্রব্যসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন।

তিনি বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অভিযানে ৬০ জনকে গ্রেফতার করা হয়। তারা প্রত্যেকে মাদকবিক্রি ও সেবনের সঙ্গে জড়িত। অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে এক হাজার ৯৯৬ পিস ইয়াবা, ৯৫ গ্রাম ৪১ পুরিয়া হেরোইন ও ২ কেজি ৯৮০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর