পাবনার ভাঙ্গুড়া উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ভাঙ্গুড়া ও মন্ডতোষ ইউনিয়নের নির্বাচনী মেয়াদ শেষ হওয়ায় আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে এই দ’টি ইউনিয়ন পরিষদের নির্বাচন।
দুইটি ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী মোট ৯ জন প্রাথী,সংরক্ষিত ওয়ার্ডে ১৭ এবং সাধারন ওয়ার্ডে ৫৪ জন প্রাথী প্রতিদন্ডিতা করছে। দুই ইউনিয়নে ১৯ হাজার ৭২০ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করবেন।
সকাল ৯ টা থেকে শুরু হয়ে ভোট গ্রহন চলবে বিকেল ৫ টা পযন্ত। সকাল থেকে কিছি কিছু ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল। শান্তি পূর্নভাবে পরিবেশে ভোট গ্রহনের জন্য কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
বার্তাবাজার/আর.আর