কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে লঞ্চ-ফেরি চলাচল বন্ধ

নাব্যতা সংকটের কারণে দ্বিতীয় দিনের মতো আজও বন্ধ রয়েছে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ-রুটে লঞ্চ চলাচল। এছাড়া ফেরি চলাচলও স্বাভাবিক হয়নি।

ফেরি চলাচলের অচলাবস্থার পর এবার লঞ্চ চলাচলও হুমকির মুখে পড়েছে। এতে করে বিপাকে পড়েছেন দক্ষিণাঞ্চলের হাজার হাজার মানুষ। লঞ্চ বন্ধ থাকায় স্পিডবোট ও ট্রলারে ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে পদ্মানদী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নৌ-রুটের চায়না চ্যানেলে নাব্যতা সংকট থাকায় গত কয়েক মাস ধরেই ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। কখনও ৪/৫টি ফেরি চলে আবার কখনও সম্পূর্ণ বন্ধ থাকে। গত কয়েক মাস ধরে এই সমস্যা বিরাজ করায় দূর-পাল্লার পরিবহ ও পণ্যবাহী ট্রাক বিকল্প রুট হিসেবে দৌলতদিয়া-পাটুরিয়া রুট ব্যবহার করে আসছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর