স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

চট্টগ্রামে স্ত্রীর সঙ্গে অভিমান করে মোরশেদ আলম চৌধুরী (৪০) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার সকালে নগরীর চান্দঁগাওয়ের চর রাঙ্গামাটিয়ায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (চমেক) পুলিশ ফাঁড়িতে কর্মরত আমির হোসেন এ তথ্য জানিয়ে বলেন, গুরুতর আহত অবস্থায় বেলা ১১টার দিকে মোরশেদ আলমকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের লোকজন জানিয়েছে, মোরশেদ তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সকালে রান্নাঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন।

এ সর্ম্পকে মোরশেদ আলম চৌধুরীর আত্মীয় মোহাম্মদ সেলিম বলেন, ‘ভোরে পারিবারিক বিষয় নিয়ে মোরশেদ আলমের সঙ্গে তার স্ত্রীর ঝগড়া হয়। এর জের ধরে সকালে মোরশেদ আত্মহত্যা করেন। সকালে মোরশেদ আলম পাশের দোকান থেকে গিয়ে রশি কিনে আনেন। এরপর পরিবারের অন্যদের অগোচরে রান্নাঘরে গলায় ফাঁস দেন।’

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর