ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভকে কুপিয়ে হত্যার ঘটনায় ১৪ জনকে আসামি করে মামলা হয়েছে। এর আগে এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল সোমবার (১৯ অক্টোবর) রাত ১০টার দিকে নিহত মাসুদুর রহমান শুভর ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত বাদী হয়ে চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদকে প্রধান আসামি ও পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামসহ ১৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এছাড়াও মামলায় অজ্ঞাত নামা ৫/৬ জনকে আসামি করা হয়েছে।
গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন বলেন, মাসুদুর রহমান শুভ্র হত্যা মামলা দায়েরে বিলম্ব হওয়ায় গ্রেফতারকৃত চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ, জাহাঙ্গীর আলম, রাসেল, মজিবরকে ৫৪ ধারায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
পরে শুভ্র হত্যার ঘটনায় মামলা দায়েরের পর গ্রেফতারকৃত চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ, জাহাঙ্গীর আলম, রাসেল, মজিবরকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
এর আগে, গতকাল শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে মাসুদুর রহমান শুভকে উপজেলার মধ্যবাজার এলাকায় তার চেম্বারের সামনে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায়। পরে পুলিশ তাকে আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শুভ্র গৌরীপুর পৌরসভা নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করায় দলীয় প্রতিপক্ষের সহায়তায় বিএনপি নেতা রিয়াদের নেতৃত্বে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ নেতাকর্মী ও স্বজনদের।
বার্তাবাজার/কে.জে.পি